যেদিন প্রত্যেকে সে যা ভাল আমল করেছে এবং সে যা মন্দ কাজ করেছে তা উপস্থিত পাবে, সেদিন সে কামনা করবে- যদি তার এবং এর মধ্যে বিশাল ব্যবধান থাকত! -আল ইমরান/৩:৩০
হায়! যদি তাদের সাথে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। -আন নিসা/৪:৭৩
হায়! যদি আমাদেরকে ফেরত পাঠানো হত, আর আমারা আমাদের রবের আয়াতসমূহে মিথ্যারোপ না করতাম এবং আমারা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। -আল আনআম/৬:২৭
তারা যদি মুসলিম হত! -আল হিজর/১৫:২
হায় আমি যদি কাউকেও আমার রব-এর সাথে শরীক না করতাম! -আল কাহাফ/১৮:৪২
আর উপস্থাপিত করা হবে ‘আমলনামা, তখন তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতংকগ্রস্ত এবং তারা বলবে, ‘হায়, দুর্ভাগ্য আমাদের! এটা কেমন গ্রন্থ! এটা তো ছোট বড় কিছু বাদ না দিয়ে সব কিছুই হিসেব করে রেখেছে। -আল কাহাফ/১৮:৪৯
হায়, দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরুপে গ্রহণ না করতাম! -আল ফুরকান/২৫:২৮
হায়! আমরা যদি আল্লাহ্কে মানতাম আর রাসূলকে মানতাম! -আল আহ্যাব/৩৩:৬৬
আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল; -আল আহ্যাব/৩৩:৬৭
আর যে রহমানের যিকর থেকে বিমুখ হয় আমারা তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। -আয্-যুখরুফ/৪৩:৩৬
সে শয়তানকে বলবে, হায় ! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত! -আয্-যুখরুফ/৪৩:৩৮
যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম। -আল মুল্ক/৬৭:১০
আমি যদি না জানতাম আমার হিসেব! -আল হাক্কাহ/৬৯:২৬
আমার মৃত্যুই যদি আমার শেষ হত ! -আল হাক্কাহ/৬৯:২৭
হায়! আমি যদি মাটি হতাম! -আন্ নাবা/৭৮:৪০
হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম। -আল ফাজ্র/৮৯:২৪