বহুল-ব্যবহৃত আরবি বাক্যাংশের অর্থ ও প্রয়োগ

সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আল্লাহ তাঁর উপর করুণা ও শান্তি বর্ষণ করুন!
মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামের পর ব্যবহৃত হয়।

আলাইহিস সালাম।
তাঁর উপর শান্তি বর্ষিত হোক!
সাধারণত নবিদের নামের পর ব্যবহৃত হয়।

আলাইহাস সালাম।
তাঁর উপর শান্তি বর্ষিত হোক!
মহীয়সী নারীর নামের পর ব্যবহৃত হয়।

আলাইহিমাস সালাম
উভয়ের উপর শান্তি বর্ষিত হোক!
দুজন নবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।

আলাইহিমুস সালাম।
তাঁদের উপর শান্তি বর্ষিত হোক!
দুয়ের অধিক নবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।

রদিয়াল্লাহু আনহু।
আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হোন!
সাহাবির নামের পর ব্যবহৃত হয়।

রদিয়াল্লাহু আনহা
আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হোন!
মহিলা সাহাবির নামের পর ব্যবহৃত হয়।

রদিয়াল্লাহু আনহুমা
আল্লাহ উভয়ের উপর সন্তুষ্ট হোন!
দুজন সাহাবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।

রদিয়াল্লাহু আনহুম
আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট হোন!
দুয়ের অধিক সাহাবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।

রদিয়াল্লাহু আনহুন্না
আল্লাহ তাঁদের উপর সন্তুষ্ট হোন!
দুয়ের অধিক মহিলা সাহাবির নাম একসাথে এলে, শেষোক্ত নামের পর ব্যবহৃত হয়।

রহিমাহুল্লাহ।
আল্লাহ তাঁর প্রতি দয়া করুন!
যে কোনো সৎ ব্যক্তির নামের পর ব্যবহৃত হয়।