গান-বাদ্য, ভাস্কর্য

তোমরা গায়িকা নারীদের ক্রয়-বিক্রয় করো না, তাদেরকে গান-বাজনা শিক্ষা দিও না, এদের ব্যবসায়ে কোন মঙ্গল নেই, এদের বিনিময় মূল্য হারাম। এদের বিষয়ে এই আয়াত নাযিল হয়: [কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশে অজ্ঞতাবশতঃ অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি। (লুকমান ৩১:৬)] -সূনান তিরমিজী ১২৮২, ৩১৯৫; সুনানে ইবনে মাজাহ ২১৬৮

নিশ্চয়ই আল্লাহ আমার উপর হারাম করেছেন অথবা হারাম করা হয়েছে মদ, জুয়া এবং যাবতীয় বাদ্যযন্ত্র। -সুনান আবূ দাউদ ৩৬৯৬

আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। -সহীহ বুখারী ৫৫৯০
.
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণস্বরূপ আযাব এ উম্মাতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেনঃ যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাব শুরু হবে। -সূনান আত তিরমিজী ২২১২; সুনানে ইবনে মাজাহ ৪০২০
.
আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমার কাছে এমন একটি মেয়ে আসে, যার পায়ের মল ছিল, যা শব্দ করছিল। তখন আইশা (রাঃ) বলেনঃ তার পায়ের মল না কেটে ফেলে তাকে আমার কাছে আনবে না। তিনি আরো বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ ﷺ কে বলতে শুনেছি, যে ঘরে ঘন্টা থাকে, সেখানে ফেরেশ্‌তা (রহমতের) প্রবেশ করে না। -সূনান আবু দাউদ ৪১৮৪
.
একদা ইবনু উমার (রাঃ) বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে উভয় কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গিয়ে আমাকে বললেন, হে নাফি‘! তুমি কি কিছু শুনতে পাচ্ছো? বর্ণনাকারী বলেন, আমি বললাম, না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি কান থেকে হাত তুলে বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর সঙ্গে ছিলাম। তখন তিনি এ ধরণের শব্দ শুনে এরূপ করেছিলেন। -সুনান আবূ দাউদ ৪৯২৪
.
.
.

তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরদিন থাকবে? আর যখন তোমরা (দুর্বল শ্রেণীর লোকদের উপর) আঘাত হান, তখন আঘাত হান নিষ্ঠুর মালিকের মত। কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে দিয়েছেন সেই সমূদয় জ্ঞান যা তোমরা জান। যিনি তোমাদেরকে দান করেছেন গবাদি পশু ও সন্তান-সন্তুতি। আর উদ্যানরাজি ও ঝর্ণাসমূহ। ‘নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি’।
-আশ-শুআ'রা ২৬:১২৮-১৩৫

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে এবং তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। তিনি আরো বললেনঃ যে ঘরে (প্রানীর) ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করে না। -বুখারী ৫৫৩৬

কোন (প্রাণীর) প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিবে এবং কোন উঁচু কবর দেখলে তা ভেঙ্গে দিবে।
-সহীহ মুসলিম ২১৩৩