পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন- সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে। পাঠ কর, আর তোমার প্রতিপালক মহিমান্নিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন- শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না। বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে, কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে। তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
-আল কুরআন: আল আলাক ৯৬:১-৮
.
তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়।
-সহীহ বুখারী ৪৬৫৮
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একজন আবদের উপর একজন আলিমের ফযীলত। তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তির তুলনায় আমার ফযীলতের ন্যায়।
এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেনঃ আল্লাহ্ তা‘আলা নিজে এবং তাঁর ফিরিশতাগণ, আসমান ও যমীনের সব অধিবাসী এমনকি গর্তের পিপীলিকা ও (পানির) মাছ পর্যন্ত মানুষকে কল্যাণপ্রসূ শিক্ষকের (আলিমের) জন্য অবশ্যই দু’আ করে থাকেন।
-সূনান তিরমিজী ২৬৮৫