আবু মূসা (রা) 'সোস' অবরোধ করেন। শহরবাসী কিল্লায় আশ্রয় নেয় অবশেষে তাদের নেতা এই শর্তে আবূ মূসার (রা) সাথে সমঝোতায় পৌঁছে যে, তাঁর খান্দানের এক শ' ব্যক্তিকে জীবিত রাখা হবে। নেতা এক এক করে এক শ' ব্যক্তিকে হাজির করলো এবং আবূ মূসা (রা) তাদের মুক্তি দিলেন। দুর্ভাগ্যক্রমে নেতা নিজের নামটি পেশ করতে ভুলে গেল এবং সন্ধির শর্তানুযায়ী তাকে হত্যা করা হলো। -পৃষ্ঠা ১০
আবূ মূসার (রা) নেতৃত্বে মুসলিম বাহিনী 'জুনদিসাবুর' অবরোধ করে। এ অবরোধ বেশ কিছু দিন ধরে চলছিল। একদিন শহরবাসী হঠাৎ শহরের ফটক উন্মুক্ত করে দেয়। তারা অত্যন্ত শান্তভাবে আপন আপন কাজে ব্যস্ত। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে তাদের এমন নিঃশঙ্কভাব দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করলে তারা জানাল, কেন আমাদের তো জিযিয়ার শর্তে নিরাপত্তা দেয়া হয়েছে। খোঁজ-খবর নিয়ে জানা গেল, মুসলিম বাহিনীর এক দাস সকলের অগোচরে একাই এ নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করেছে। সেনাপতি আবূ মূসা (রা) দাসের এ চুক্তি মানতে অস্বীকার করলেন। শহরবাসী বললো, কে দাস, কে স্বাধীন তা আমরা জানিনে। শেষে বিষয়টি মদীনায় খলিফার দরবারে উত্থাপিত হলো। খলীফা জানালেন, 'মুসলিমদের দাসও মুসলিম। যাদেরকে সে আমান বা নিরাপত্তা দিয়েছে, সকল মুসলিমই যেন তাদের আমান দিয়েছে।' -পৃষ্ঠা ১১
No comments:
Post a Comment